শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৮ পিস ইয়াবা, দুইটি ওয়াকিটকি এবং রামদা, কুড়াল, ছুরি, করাত, তলোয়াড় ইত্যাদি দেশীয় অস্ত্রসহ আল আমিন (৩৮) ও মো. মন্টু (২০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামে পাকুন্দিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক হওয়া দুই ব্যক্তির মধ্যে আল আমিন আশুতিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং মো. মন্টু পার্শ্ববর্তী কাওয়ালীকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক দুইজনের মধ্যে আল আমিন একজন চিহ্নিত মাদক কারবারি। অস্ত্র ও মাদকসহ আটকের পর পাকুন্দিয়া থানায় আল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা এবং আল আমিন ও মো. মন্টু উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

পরে সোমবার (৬ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই মধুসূদন সরকারের নেতৃত্বে রবিবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে আশুতিয়া গ্রামের মাদক কারবারি আল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে ১৮ পিস ইয়াবা ছাড়াও দুইটি ওয়াকিটকি ও দেশীয় ১২টি অস্ত্রসহ আল আমিন ও তার সহযোগী মো. মন্টুকে আটক করা হয়।

উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, তিনটি স্টিলের তলোয়ার, তিনটি স্টিলের করাত লাঠি, দুইটি ছুরি, দুইটি রামদা, একটি কুড়াল ও একটি করাত।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে একটি অস্ত্র আইন ও একটি মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host