বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সাধারণ কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

কৃষকেরা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে তাদের একমাত্র বোরো ফসল রক্ষায় ভাস্করখিলা বিল থেকে পাচধা খাল খননের দাবি জানালে তিনি তাৎক্ষণিকভাবে ইউএনও’কে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে খালকাটা কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনে এই খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

স্থানীয় কৃষক আব্দুল আউয়াল বলেন, খালের জলাবদ্ধতার কারণে আমার প্রায় ২০০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। খালটি খনন করা হলে আমরা বছরে দুইটি ফসল উৎপাদন করতে পারব। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষক বাঁচবে এবং দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। আমাদের সংসারেও সচ্ছলতা ফিরে আসবে। তাই আমরা এমপি মহোদয়ের কাছে খালটি দ্রুত খননের দাবি জানাচ্ছি।

কৃষক জমশেদ ও মস্তোফা বলেন, শহরের ময়লা পানি জমিতে এসে আটকে থাকায় তারা দীর্ঘদিন ধরে ভাস্করখিলা বিলে চাষাবাদে সমস্যায় ভুগছেন। বিলের অনেক জমি পতিত থাকে। সরকারি খাল উদ্ধার করে খালগুলো খনন করা হলে পানি দ্রুত নদীতে নেমে যাবে এবং কৃষিকাজ স্বাভাবিক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সার শহীদ, মহিনন্দ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান খোকন, সুরাটী ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. আব্দুল কুদ্দুছ, উপসহকারী কৃষি কর্মকর্তা নাছিরুজ্জামান সুমন, প্রভাষক আবুল হাসেম, কিশোরগঞ্জ আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ভুইয়া, বিএনপি নেতা সোহরাব উদ্দিন, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কৃষক দলের ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল মুকিত মিনু, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, জাসাস নেতা শাহ আলম, ইউপি সদস্য কামাল উদ্দিন, মাহতাব উদ্দিন, খায়রুল ইসলাম, হারুন অর রশিদ, জুলাই যোদ্ধা মাহবুব আলমসহ কয়েক শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষকেরা জানান, বিলে জমে থাকা পানির কারণে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা কয়েক হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষায় দ্রুত খাল খননের দাবি জানিয়ে গত মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার মহিনন্দ ভাস্করখিলা বিলপাড়ে শতাধিক কৃষক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ভাস্করখিলা বড় বিল মধ্য বিল ও উত্তরের বিলসহ বিস্তীর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে ফিসারি খনন করায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করে দ্রুত খাল খননের দাবি জানান।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি কৃষকদের অভিযোগের সত্যতা পান এবং কিছু ফিসারি খননের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা চিহ্নিত করেন।

পরিদর্শনকালে ইউএনও ভাস্করখিলা থেকে মাইজখাপনের পাচধা পর্যন্ত খালের উৎস মুখে থাকা অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন। একইসঙ্গে কৃষকদের দাবির প্রেক্ষিতে খালটি দ্রুত পুনঃখননের কার্যক্রম শুরুর নিশ্চয়তা প্রদান করেন।

প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, দ্রুত খাল খনন সম্পন্ন হলে তাদের কষ্টের বোরো ফসল ঘরে তোলা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host