সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং শরীয়তপুরে আক্রান্ত ডা. নাসিরসহ সারা দেশে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বুধবার (২০ মে) দুপুরে ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভসভায় সভাপতিত্ব করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান।

ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মীর শাদ সৈকতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. খালিদ আসাদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল হক, সহযোগী অধ্যাপক ডা. আতাউর রহমান, ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডা. ইউসুফ, জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host