স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মো. খোকন (৪২) ও মো. নূরে আলম (৩২) নামের দুই ব্যক্তিকে ৪ পিস ইয়াবাসহ আটকের পর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকের পর একজনকে ৬ মাস ও আরেকজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল ও নিলুফা আক্তার রুপা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই দণ্ড দেন।
দণ্ডিত দুইজনের মধ্যে মো. খোকন জেলা শহরের উকিলপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং মো. নূরে আলম কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবাসহ মো. খোকন ও মো. নূরে আলমকে আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল-জরিমানা করা হয়।