মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

চুরি হওয়া ৫০টি মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: চুরি হওয়া ৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনের মালিকদের হাতে উদ্ধার করা এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

চোরাই যাওয়া মোবাইল উদ্ধার এবং হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন এর সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ছাড়াও মোবাইল মালিকগণ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গত এক মাসে কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০টি চোরাই যাওয়া মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

অনুষ্ঠানে মাজহারুল ইসলাম এমপি পুলিশের এমন কর্মদক্ষতা দেখে আশ্বস্ত হয়ে ভবিষ্যতে এরকম অভিযান চলমান রাখার জন্য তিনি জেলা পুলিশ কিশোরগঞ্জকে আহ্বান জানান।

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন এই উদ্ধার কাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন ভালো কাজের ফলস্বরূপ বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত মোবাইল মালিকগণ সবাই তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুলিশের কর্মদক্ষতা ও সেবায় তারা সন্তোষ প্রকাশ করে সবাই জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host