মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

ব্রহ্মপুত্র নদে ভাসছিলো কলেজছাত্র ইমনের লাশ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মধ্যবর্তী সীমানায় অবস্থিত ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান তরিকুল ইসলাম ইমন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার খুরশিদ মহল সেতুর নিচের ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ভৈরব থানা ফাঁড়ির নৌ পুলিশ।

নিহত তরিকুল ইসলাম ইমন হোসেনপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ঢেকিয়া মীরপাড়ার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীর এর ছেলে। সে স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নীচে মরদেহটি ভাসছিলো। মরদেহটি দেখতে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়।

এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করতে ভৈরব নৌ পুলিশকে অবহিত করি।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) রাত ১১টার পর থেকে ইমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরদিন মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান একটি মরদেহের সন্ধান মিলে।

খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহটি নিখোঁজ হওয়া ইমনের বলে নিশ্চিত করেন তার চাচা মো. দুলাল মিয়া।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামরুল হাসান জানান, নিহতের মরদেহের সুরতহাল দেখা যায়, কন্ঠনালী ও মাথার পিছনে বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে মনে হয়- এটা একটা নিশ্চিত হত্যাকাণ্ড। হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

2 thoughts on "ব্রহ্মপুত্র নদে ভাসছিলো কলেজছাত্র ইমনের লাশ, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন"

  1. এ ছেলেটির মোবাইল নাম্বারে সর্বশেষ যোগাযোগগুলো, তার বন্ধু মহল, রাজনৈতিক পরিচয়, বাসা থেকে মুভমেন্টকৃত স্থানগুলো সিসি টিভির ক্যামেরা বা উপগ্রহ থেকে সংগ্রহ করে আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার আশা করছি। কিশোরগঞ্জ নিউজকে ধন্যবাদ জানাই বিষেয়টি তুলে ধরার জন্য। নৌপুলিশ শুধু নয় গফরগাঁও থানা, হোসেনপুর থানার যৌথ উদ্যোগে এর একটি আশু পদক্ষেপ আমরা দেখতে চাই।

  2. নৌপুলিশ ছাড়াও গফরগাঁও থানা পুলিশ ও হোসেনপুর থানা পুলিশ যৌথভাবে মোবাইল ট্র্যাক করে দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দক্ষতা দেখাবে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host