শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

ঈদ উপহার হিসেবে গরুর গোশত পেলো ১৪০টি পরিবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে ১৪০টি পরিবারের মাঝে উপহার হিসেবে গরুর গোশত দিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন সোশ্যাল এনডেভার ফর বেটার এডভান্সমেন্ট- সেবা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দর্গাভিটা বাজার মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সংগঠনটির ‘গরুর গোশত বিতরণ-২০২৬’ কর্মসূচি সম্পন্ন হয়।

এ সময় এলাকার ১৪০টি সুবিধাবঞ্চিত, অসহায় ও এতিম পরিবারের প্রত্যেকের মাঝে ৭৫০ গ্রাম করে গরুর গোশত উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

সেবা সদস্যদের নিজস্ব অর্থায়নে নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বছর সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে প্রকৃত অভাবী পরিবারগুলোকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে তাদেরকে গরুর গোশত দেওয়া হয়।

গোশত প্রদান অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়ক আল ইমরান, সভাপতি তোফায়েল আহমেদ দুর্জয়, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হান, উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুজ্জামান, সহ-সভাপতি তৌহিদ এবং অর্থ সম্পাদক ফারুক আহমেদসহ সেবার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে নোয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন গাজী বলেন, এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ধনী-গরিব সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।

স্থানীয় উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখে।

সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ দুর্জয় তাঁর বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখবো।

প্রধান সমন্বয়ক আল ইমরান ও সভাপতি তোফায়েল আহমেদ এক যৌথ বিবৃতিতে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ত্যাগ ও মহানুভবতাই আমাদের পথচলার মূল প্রেরণা।

উপকারভোগীরা ঈদের আগে এমন উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সংগঠনের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

One thought on "ঈদ উপহার হিসেবে গরুর গোশত পেলো ১৪০টি পরিবার"

  1. শরীফ হোসেন says:

    ধন্যবাদ সেবার সকল সদস্যদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host