কিশোরগঞ্জ নিউজ ডেস্ক: ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, “আমরা আমেরিকা ও তার মিত্রদের স্বার্থে এক ফোঁটা তেলও হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবো না।
কৃত্রিমভাবে শ্বাস দিয়ে (জোর করে) তেল ও জ্বালানির দাম কমানো সম্ভব নয়।”
ইরানি বিশ্লেষক ড. শাহাব এসফানদিয়ারি বলেন, ইরান এখন শক্ত অবস্থান থেকে কথা বলছে। সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতির শর্ত এখন ইরানই নির্ধারণ করছে।
তিনি বলেন, “বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে কে তেল কিনতে বা বিক্রি করতে পারবে তা নিয়ন্ত্রণ করছে ইরান।”