বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের পরিচ্ছন্নতায় বিডি ক্লিন

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন পাগলা মসজিদের পার্কিং এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কিশোরগঞ্জ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে সংগঠনটির প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবী সদস্য এই কর্মসূচিতে অংশ নেন।

তারা পার্কিং এলাকার চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলেন। এতে পার্কিং এলাকাটি আরও সুন্দর ও ব্যবহার উপযোগী হয়ে ওঠে।

এ ব্যাপারে বিডি ক্লিন কিশোরগঞ্জের স্মৃতি সাহা, শায়লা বাহার চৈতী, মোজাহিদুল ইসলাম, ইরফান দিবস ও বেশ কয়েকজন সদস্য বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, সারা দেশের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। এ ধরনের স্থান পরিষ্কার রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব। পাগলা মসজিদের পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিয়মিত পরিচ্ছন্নতার বিষয়টি তদারকি করবে।

এদিকে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির বিষয়টি আগত মুসল্লি ও দর্শনার্থীদের নজর কাড়ে। তারা বিডি ক্লিন কিশোরগঞ্জের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host