সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান

  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। রবিবার (২৬ এপ্রিল) সকালে তিনি তার নতুন এই কর্মস্থলে যোগদান করেছেন। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার।

এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

মোহাম্মদ মিজানুর রহমানের মিজানুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। তিনি কুমিল্লা দেবিদ্বার থানা অন্তর্গত গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশান থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। তিনি উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম বিভাগ অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স এবং মাস্টার্স এ ফার্স্ট ক্লাস অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি সারদা পুলিশ একাডেমি থেকে এক বছর প্রশিক্ষণ গ্রহণ এবং বিপিএটিসিতে বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর পুলিশিংয়ে প্রবেশ করেন। চাঁদপুর জেলায় শিক্ষানবিশ শেষ করে বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেন। পেশাগত জীবনে লম্বা সময় তিনি র‌্যাব, এপিবিএন এবং পিবিআই’তে দক্ষতার সঙ্গে চাকরি করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host