শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

কিশোরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেলো যাত্রীবাহী দুই বাস, আহত ২০

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার নান্দলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী অছিম পরিবহন এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাসের মধ্যে নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে অপর বাসটির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত একটি বাস সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host