বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন ওঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেওয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে হোটেলটির চারতলা থেকে দোতলায় নামতে গিয়ে ছয়জন ধারণক্ষমতার লিফটটিতে ১০ জন ওঠায় লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের মধ্যে আটকা পড়েন।

লিফটটি উন্নত প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সেটি ছিঁড়ে না গিয়ে নিচের প্রান্তসীমায় গিয়ে থেমে পড়ে। এতে লিফটে আটকে পড়া লোকজন শারীরিকভাবে কোনো আঘাতপ্রাপ্ত হননি। সেখান থেকেই তারা লিফটের ইন্টারকমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

হোটেল কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় অন্যান্য বরযাত্রী, কনেপক্ষের লোকজন ও উৎসূক জনতা হোটেলটিতে ভিড় জমান।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাদের মধ্যে বর জোনায়েদ তারেক। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরপক্ষের লোকজনের বাড়ি দূরে হওয়াতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তারা কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটন নামের আবাসিক হোটেলটিতে বরসহ বরের আত্মীয়স্বজনরা রাত্রিযাপন করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) জুমআর নামাজের পর শহরের পুরানথানায় অবস্থিত ঐতিহাসিক শহীদী মসজিদে বিবাহ সম্পন্ন হয়। অন্য একটি রেস্টুরেন্ট তাদের মধ্যাহ্ণভোজের স্থান নির্ধারিত ছিলো। সেখানে যাওয়ার আগে তারা আবাসিক হোটেলটিতে ফিরেন।

এরপর মধ্যাহ্নভোজের জন্য তারা হোটেল থেকে নামার জন্য ছয়জনের ধারণক্ষমতার লিফটে দশজন ওঠে পড়েন। এতেই ঘটে বিপত্তি। অতিরিক্ত ওজনের ফলে লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে পড়ে।

খবর পেয়ে লিফটে আটকা পড়া লোকজনকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা শুরু করেন। প্রথমে তারা লিফটটি উপরে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে নিচতলার ভবনের লিফট সংলগ্ন দেয়াল ভেঙে এক এক করে দশজনকে জীবিত উদ্ধার করেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লীডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। লিফটে ১০ জন আটকা পড়েছিলো। তাদের সবাইকে জীবিত অবস্থায় আমরা উদ্ধার করেছি।

এ ব্যাপারে হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান বলেন, লিফটিতে কোনো ত্রুটি ছিলো না। ধারণক্ষমতার দ্বিগুণ মানুষ লিফটটিতে উঠেন। লিফটটি অত্যাধুনিক প্রযুক্তির হওয়ায় সেটি ধীরে ধীরে নিচে নেমে যায়। লিফটে মানুষজন আটকা পড়ার পরও সেখানে তাদের কোনো ধরণের সমস্যার মুখে পড়তে হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত কুশলতার সাথে দেওয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host