শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

জয় পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বিজয়ী হয়েছেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ১০ হাজার ৩৬২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে ড. এম ওসমান ফারুক মোট ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত প্রার্থী কর্নেল (অব.) ডা. জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট।

এই আসনে মোট ১৫১টি কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্র থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বেসরকারি ফলাফল তৈরি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host