রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৮০, আতঙ্কিত না হতে এমপি’র বার্তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজার ও পৌরসভার সৈয়দগাঁও এলাকায় পাগলা কুকুরে আক্রান্ত হওয়ার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কুকুর বাজারে ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদেরকে কামড়াতে থাকে। এ সময় অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে।

পৌরসভার সৈয়দগাঁও এলাকায়ও পাগলা কুকুরে আক্রান্ত হওয়ার একই ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, একটি কুকুরই এই ঘটনা ঘটিয়েছে। কুকুরটি পাগলের মতো একের পর এক মানুষ যাকেই সামনে পাচ্ছে, তাকেই কামড়ে আহত করছে।

কুকুরের কামড়ে ৮০ জনের মতো পথচারী ও এলাকাবাসী আক্রান্ত হয়। আহতদের মধ্যে অনেককে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এছাড়া গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

এদিকে বিষয়টি নজরে আসার পর কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে এডভোকেট মো. জালাল উদ্দীন লিখেছেন, পাকুন্দিয়া উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে ৪০-৪৫ প্রায় পথচারী আহত হওয়ার খবর পেয়েছি। সংসদ অধিবেশন থাকায় আমি ঢাকায় অবস্থান করছি।

আমি সার্বক্ষণিক পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নাই। তবু প্রশাসনের পক্ষ থেকে কুকুরের কামড়ের ভ্যাকসিন ক্রয় করে সকল রোগীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সবাই সতর্ক ও সাবধানে থাকুন, আতঙ্কিত হবেন না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host