শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

বিদ্যুতের ওয়্যারিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারিগর নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতের ওয়্যারিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (৪০) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের গেণু মিয়ার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম গড়মাছুয়া গ্রামের টানপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় বিদ্যুতের কাজ করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে ইলেকট্রিশিয়ান আব্দুস সালাম গড়মাছুয়া গ্রামের গেণু মিয়ার বাড়িতে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিলেন।

এক পর্যায়ে মুহূর্তের ভুলে আব্দুস সালামের বাম হাত বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি গুরুতর আহত হন।

বাড়ির লোকজন উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host