বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

যোগদানের দিনেই বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদের নতুন প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদানের পর প্রথম দিনেই খালেদ সাইফুল্লাহ সোহেল খান কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরীসহ অন্যান্য কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি বৃক্ষরোপণে অংশ নেন।

এ সময় জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এইবার ৫ বছরে ৫ কোটি গাছ লাগাবেন। আমাদের কিশোরগঞ্জ জেলাতে প্রায় ৬০ লাখ গাছ পড়ে। আমরা এক গাছ দিয়ে শুরু করেছি। জেলা পরিষদকে দায়িত্ব দিলে কিশোরগঞ্জ জেলার সব গাছ আমরাই লাগাবো।

এর আগে রবিবার (১৫ মার্চ) জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান ভিপি সোহেল নামে পরিচিত খালেদ সাইফুল্লাহ সোহেল খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদ সাইফুল্লাহ সোহেল খান কিশোরগঞ্জ-১ (সদর-আসনে) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল বিএনপি’র দুর্দিনের জেলা বিএনপি’র একজন ত্যাগি ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতনসহ ফ্যাসিবাদী শাসনামলে নানাভাবে নিগৃহীত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host