বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কটিয়াদী ও পাকুন্দিয়ায় ঈদুল ফিতরের জামাত

  • আপডেট সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর ও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া এই দুটি গ্রামে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত হয়। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় বাহেরচর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফের অনুসারী মাওলানা মুর্শিদুর রহমান। এতে এলাকার দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

জামাত শেষে খুতবা পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমাম মাওলানা মুর্শিদুর রহমান।

আগাম ঈদ জামাত সম্পর্কে স্থানীয়রা জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন। সে অনুযায়ী সৌদির সঙ্গে মিল রেখেই তারা ঈদুল ফিতর উদযাপন করছেন।

এদিকে একই দিন সকালে জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ২০০ বছরের রেওয়াজ অনুসারে জেলার কিছু এলাকার মানুষ আগাম ঈদ উদযাপন করে আসছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host