বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ, আহ্বায়ক পলাশ রহমান

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত করার পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণের অঙ্গীকারে ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান।

তিনি জানান, ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ একটি সামাজিক আন্দোলন হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করবে। মাদক, জুয়া, চুরি ও কিশোর অপরাধ বিষয়ে জনসচেতনতা তৈরির মাধ্যমে ইউনিয়নটিকে একটি অপরাধমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠন ভূমিকা পালন করবে।

পলাশ রহমান জানান, সম্প্রতি জয়সিদ্ধি ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়ের ছাদ, পরিত্যক্ত ভবন, খেলার মাঠ, নিরিবিলি জায়গাসহ বিভিন্ন স্থানে মাদকসেবীদের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে। এসব মাদকসেবী মাদক কেনার জন্য এলাকায় ছিঁচকে চুরি, গরু চুরি, পানির মোটর চুরি ও কিশোর অপরাধে জড়াচ্ছে। এতে করে সামাজিক বিভিন্ন অস্থিরতার সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ গঠন করা হয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে জনজীবনে স্বস্তি ও সুন্দর সমাজ বিনির্মাণে এই সংগঠন এলাকাবাসীকে সাথে নিয়ে তার লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host