বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত পাকুন্দিয়ায় ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রবাসীদের সম্মাননা, আলোচনা ও দোয়া পাটের স্বর্ণালী দিন ফেরাতে সরকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

ডা. মুছলেহ উদ্দিন আহমেদ স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
  • ৩৭২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের বিশিষ্টজন প্রয়াত ডা. মুছলেহ উদ্দিন আহমেদ মুছা স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) কটিয়াদী পূর্বপাড়ায় সিনিয়র আইনজীবী সেলিম উদ্দিনের বাসভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কটিয়াদী উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। নীরবে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা মহৎপ্রাণ ডা. মুছলেহ উদ্দিন আহমেদ মুছা’র স্মৃতিকে হৃদয়ে ধারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক মানবিক ও হৃদয়স্পর্শী মিলনমেলায়।

মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করে এতে বক্তব্য রাখেন চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম গঙ্গা, আচমিতা জর্জ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূঞা, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুল করিম, বনগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. আব্দুর রহমান রফিক, লোহাজুড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক মোল্লা, কটিয়াদী পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামস উদ্দিন, জালালপুর ইউনিয়ন পরিষদ সদস্য ইব্রাহিম ফকির প্রমুখ।

প্রবীণ ও নবীন প্রজন্মের অসংখ্য মানুষের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ডা. মুছলেহ উদ্দিন আহমেদ মুছা’র মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ার সময় উপস্থিত অনেকের চোখেই ছিল ভালোবাসা ও শ্রদ্ধার অশ্রু।

এডভোকেট সেলিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল গভীর আগ্রহ ও আবেগময় সাড়া। যেন সবাই একত্র হয়েছেন এমন একজন মানুষকে স্মরণ করতে, যিনি নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়ে গেছেন সারাটি জীবন।

এডভোকেট সেলিম উদ্দিন বলেন, “যাঁরা নিরবে-নিভৃতে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে অবদান রেখে গেছেন, তাঁদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের এমনই এক নীরব দাতা ও আলোকিত মানুষ ছিলেন ডা. মুছলেহ উদ্দিন আহমেদ মুছা সাহেব। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্যই আমাদের এই ছোট্ট আয়োজন।”

অনুষ্ঠানটি শুধু একটি ইফতার মাহফিল ছিল না—এটি ছিল একজন মানবিক, দানশীল, সমাজসেবী ও একজন ভালো মনের মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার এক আবেগময় স্মরণ। উপস্থিত সবার হৃদয়ে যেন নতুন করে জেগে ওঠে তাঁর আদর্শ ও মানবতার শিক্ষা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host