বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

পাকুন্দিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিয়ান সাব্বির উপজেলার মাইজহাটি এলাকার আলী হোসেনের ছেলে এবং জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরিয়ান সাব্বির কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন।

পথে মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host