বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মিঠামইনে তুচ্ছ ঘটনায় ঈদের দিনে সংঘর্ষ, আহত ১০

  • আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ

মিঠামইন প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের জামাত আদায়ের পর পরই উপজেলার গোপদিঘী ইউনিয়নের শূদ্র হাটি গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

শূদ্র হাটি গ্রামের আবুল হোসেন গ্রুপ ও নাজমুল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্বের শত্রুতাবশত আবুল হোসেন গ্রুপ ও নাজমুল মেম্বার গ্রুপের মধ্যে বিবদমান দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

ঈদুল ফিতর নামাজ আদায়ের পরপরই নাজমুল মেম্বার পক্ষ আবুল হোসেনের বাড়ির সম্মুখের জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

ব্যাপক সংঘর্ষে আবুল হোসেন (৭২), খুরশিদ আলম (৫৫), হামিদা (৪০) ও নাজমুল (৩৬) সহ মোট ১০ জন আহত হয়। আহতদের বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host