বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন কিশোরগঞ্জে কৃষকের জমির ধান কেটে বোরো উৎসবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক করিমগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা: নজর কেড়েছে খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন দু:খ নদীটার দিনকাল গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে ১১ দলের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে মামলা: জামিনে মুক্তি পেলেন সাংবাদিক খায়রুল নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র কাছে ধরা খেলেন কারারক্ষী পাকুন্দিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

শতাধিক দরিদ্র, এতিম ও অসচ্ছল পরিবারে হাফেজ্জী হুজুর রহ. পাঠাগারের ঈদ উপহার

  • আপডেট সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতাধিক দরিদ্র, এতিম ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে হাফেজ্জী হুজুর রহ. পাঠাগার। শুক্রবার (২০ মার্চ) চাঁদ রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নে পাঠাগারের উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

হোসেন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পাঠাগারের স্বেচ্ছাসেবক সদস্যগণ ঈদ উপহার হিসেবে গরুর গোশত, সেমাই ও চিনি বিতরণ করেন।

ঈদ উপহার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন তরুন, হোসেন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শাহীন, সমাজসেবক নাজমুল কবির আলমগীর, জিএস টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ হাফেজ্জী হুজুর রহ. পাঠাগারের সার্বিক কাজের ভূঁয়সী প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আদর্শ সমাজ বির্নিমাণে নিষ্ঠাবান একদল যুবক যেভাবে কাজ করে যাচ্ছে, তা সমাজে একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করেছে।

এলাকার বিজ্ঞ ও বিত্তশালী লোকদের আহ্বান জানিয়ে তারা বলেন, ভালো পরামর্শ ও আর্থিক সহযোগিতা পেলে তারা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এছাড়া ধর্ষণ, মাদক ও ইন্টারনেট আসক্তিসহ সকল প্রকার নেশার মূলোৎপাটনে তাদের চলমান মসজিদভিত্তিক সচেতনতা প্রোগ্রাম অগ্রণী ভূমিকা রাখছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host