বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

শোলাকিয়ার প্রাচীন বৃক্ষ

  • আপডেট সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মুসল্লিরা এখানে ঈদের জামাতে অংশ নেন।

প্রায় সাত একর আয়তনের বিশাল এই মাঠে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন বৃক্ষ। শোলাকিয়া ঈদগাহের দক্ষিণ-পশ্চিম প্রান্তে মূল প্রবেশপথের কাছে এই রেইনট্রি গাছটি ঈদগাহের সমবয়সী বলে ধারণা স্থানীয়দের।

১৭৫০ সালে শোলাকিয়া ঈদগাহ মাঠের গোড়াপত্তন হয়। সেই হিসেবে গাছটির বয়স পৌনে ৩শ’ বছরেরও বেশি।

গাছটির নিচে আগেভাগে জায়গা নিতে বয়োজ্যেষ্ঠ মুসল্লিরা ঈদের দিন প্রত্যুষে ঈদগাহে চলে আসেন।

ঈদের ২-৩ দিন আগে শোলাকিয়ায় চলে আসা দূর-দূরান্তের মুসল্লিদের অনেকের দৃষ্টি কাড়ে বিশাল আয়তনের গাছটি। অনেকে আবার কৌতূহল করে গাছটিকে এক নজর দেখতেও ছুটে আসেন শোলাকিয়ায়।

স্থানীয়দের মাঝে কথিত রয়েছে যে, এ গাছের ডাল কেউ ভাঙলে, সে অসুস্থ হয়ে পড়ে। ফলে এ গাছ নিজে থেকে তার কোন অংশ না খোয়ালে কেউ ছুঁতে সাহস পায় না।

এ কারণে কালের সাক্ষী হয়ে গাছটি টিকে আছে শতাব্দীর পর শতাব্দী। সেই সঙ্গে বাড়িয়ে চলেছে বৃক্ষশোভিত শোলাকিয়া ময়দানের শোভা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host