সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে মহব্বত খাঁ (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া বজ্রাঘাতের ঘটনায় তার স্ত্রী রুমা বেগম (৩৬)সহ দুই নারী আহত হয়েছেন। আহত অপর নারীর নাম মর্জিনা বেগম (৫০)।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে এই হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত মহব্বত খাঁ বাহাদুরপুর গ্রামের জমরুত খাঁর ছেলে। তিনি তিন সন্তানের জনক।

অন্যদিকে আহত দুইজনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রুমা বেগমের ডান হাত এবং মর্জিনা বেগমের দুই পা দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির সামনে ধানের খলায় মহব্বত খাঁ ও তার স্ত্রী রুমা বেগম কাজ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। বৃষ্টির আশঙ্কায় তারা ধান স্তুপ করছিলেন।

হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মহব্বত খাঁ লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী রুমা বেগমও বজ্রাঘাতে আহত হন।

এছাড়া পাশেই মর্জিনা বেগম নামে আরেক নারী বজ্রাঘাতে আহত হন।

আকস্মিক এ দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host