মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন, মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের একমাত্র সন্তান মুহাম্মদ আয়ান (১০)। তারা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ভাতশালা সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে মনির হোসেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মো. সাফাজউদ্দিনের ছেলে। তিনি জেলা শহরে কোচিং সেন্টার পরিচালন করতেন। এছাড়া তিনি সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে মিঠামইন থেকে চালবোঝাই একটি পিকআপ ভ্যান অষ্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে মোটরসাইকেল আরোহী মনির হোসেন স্ত্রী-পুত্রকে নিয়ে অষ্টগ্রাম থেকে মিঠামইনে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।

পথে ভাতশালা সেতুর কাছে পিকআপটির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের সবাই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ব্যারিকেড দিয়ে পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়।

আটক পিকআপ চালক মো. শরীফ মিয়া (২৫) জেলার করিমগঞ্জ উপজেলার সাদকখালি গ্রামের মো. আবু কালামের ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host