বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ

ইটনা প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে পড়ে দেবরাজ বর্মন নামে তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের বনভাঙ্গা আবাসন গ্রাম সংলগ্ন ধনু নদীতে পড়ে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির খোঁজে নদীতে তল্লাসি চালিয়েও বিকাল পর্যন্ত কোনো খোঁজ পায়নি।

নিখোঁজ শিশু দেবরাজ বর্মন সদর ইউনিয়নের বনভাঙ্গা আবাসন গ্রামের লেবু বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে শিশু দেবরাজকে নিয়ে তার দাদী ধ্রুপতী বর্মন বাড়ির পাশে ধনু নদীর তীরে ধানের খলায় কাজ করতে যান।

এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি নদীর পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে কোথাও না পেয়ে ইটনা ফায়ার সার্ভিসকে খবর দেন।

দুপুরের দিকে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে নদীর তলদেশে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host