বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: শিশু রামিসাসহ সারাদেশে চলমান ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষক ও খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মো. বরকত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল তামজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক্ব, কিশোরগঞ্জ জেলা জুলাই আহতদের ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিম প্রমুখসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে, অথচ অপরাধীদের দ্রুত বিচার না হওয়ায় সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তারা অবিলম্বে শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে দেশ, জাতি ও নির্যাতিতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host