বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক দুই যুবকের জেল-জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে আদিব আহাসাব সাদাত (২২) ও জাকারিয়া (২৩) নামের দুই যুবককে ৬ পিস ইয়াবাসহ আটকের পর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকের পর এই প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৩০০ টাকা ও আরেকজনকে ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল ও নিলুফা আক্তার রুপা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই দণ্ড দেন।

দণ্ডিত দুই যুবকের মধ্যে আদিব আহাসাব সাদাত জেলা শহরের হয়বতনগর এলাকার মো. জৈন উদ্দিনের ছেলে এবং জাকারিয়া পুরানথানা এলাকার মো. আশরাফ উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবাসহ আদিব আহাসাব সাদাত ও জাকারিয়াকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জেল-জরিমানা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host