বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দাফনের চার মাস পর কবর থেকে তোলা হলো কিশোরী ছনিয়ার লাশ কিশোরগঞ্জে বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন গেইট ধসে রডমিস্ত্রীর মৃত্যু, আহত ৩ কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মিজানুর রহমান ভাস্করখিলা বিলের সংকটাপন্ন কৃষকদের পাশে এমপি মাজহারুল ইসলাম এবারও লোকসানে কৃষক, ধানের দাম নিয়ে হতাশা পাটকল পরিদর্শনে নরসিংদীতে যাচ্ছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি’র ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন এনামুল মোল্লা করিমগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোশারফ হোসেন

কিশোরগঞ্জে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মো. মেহেদী হাসান মুরাদ (১৯), মো. রুমান (২৪) ও মো. দেলোয়ার (২১) নামে তিন যুবককে আটকের পর মোবাইল কোর্টে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল পৃথক মোবাইল কোর্টে তাদের এই দণ্ড দেন।

দণ্ডিত তিনজনের মধ্যে মো. মেহেদী হাসান মুরাদ কিশোরগঞ্জ সদর উপজেলার পাবইকান্দি গ্রামের মিনু মিয়ার ছেলে, মো. রুমান একই উপজেলার দক্ষিণ লতিবাবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং মো. দেলোয়ার লতিবাবাদ গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মো. মেহেদী হাসান মুরাদ, মো. রুমান ও মো. দেলোয়ারকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল এর নিকট প্রসিকিউশন দায়ের করেন।

মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও মো. সুফি সাজ্জাদ আল ফোজায়েল তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host