শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

বাজিতপুরে বসতবাড়িতে গাঁজার চাষ, ৭টি গাঁজার গাছ উদ্ধার, দুই গাঁজাচাষী আটক

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের বাজিতপুরে মাদকবিরোধী অভিযানে বসতবাড়ির আঙিনায় চাষ করা ৭টি গাঁজার গাছসহ মো. সাহাবল (৪০) ও মো. হালীম (২৮) নামে দুই গাঁজাচাষীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা ভূইয়াবাড়ী এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে এসব গাঁজার গাছ তাদের আটক করা হয়।

বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জালাল উদ্দিনের নির্দেশনায় বাজিতপুর থানা পুলিশ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেল এই মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে অংশ নেয়।

আটক হওয়া দুই গাঁজাচাষীর মধ্যে মো. সাহাবল উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা ভূইয়াবাড়ীর মৃত বাবু মিয়ার ছেলে ও মো. হালীম একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাজিতপুর উপজেলার নোয়াহাটা ভূইয়াবাড়ী এলাকায় মো. সাহাবল ও মো. হালীমের বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিলো। অভিযানে ৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

এ সময় দুই গাঁজাচাষী মো. সাহাবল ও মো. হালীমকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে এসআই মো. সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে বাজিতপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host