বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক যুবকের জেল-জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মো. মেহেদী হাসান সাদ্দাম (২২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত মো. মেহেদী হাসান সাদ্দাম পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ সদরে মাদকবিরোধী অভিযানে বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সোয়া ৪টায় মো. মেহেদী হাসান সাদ্দামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host