বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক দুই যুবকের জেল-জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে উদয় চন্দ্র দে (২৪) ও কামরুল হায়দার (৩২) নামে দুই যুবককে ৪ পিস ইয়াবাসহ আটকের পর প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও সূফি সাজ্জাদ আল ফোজায়েল পৃথক ভ্রাম্যমাণ আদালতে তাদের এই দণ্ড দেন।

দণ্ডিত দুই যুবকের মধ্যে উদয় চন্দ্র দে কিশোরগঞ্জ জেলা শহরের নতুন পল্লী এলাকার নুকুল চন্দ্র দে’র ছেলে এবং কামরুল হায়দার কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকার মৃত আসাদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host