মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অলওয়েদার সড়কে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান নিহত কিশোরগঞ্জে জুলাই শহীদদের পরিবারে জামায়াতে ইসলামীর ঈদ উপহার অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ শামীম (৩৫), মনির (৩৫) ও গোলাম রাব্বানী (২৭) নামে তিনজনকে আটকের পর মোবাইল কোর্টে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও রাহুল ঘোষ পলাশ পৃথক মোবাইল কোর্টে তাদের এই দণ্ড দেন।

দণ্ডিত তিনজনের মধ্যে শামীম কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিরচর গ্রামের আব্দুল আলীর ছেলে, মনির একই গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং গোলাম রাব্বানী জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার পেনু মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ২ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ শামীম, মনির ও গোলাম রাব্বানীকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও রাহুল ঘোষ পলাশ এর নিকট প্রসিকিউশন দায়ের করেন।

মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ও রাহুল ঘোষ পলাশ তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host